রাজ্য

পিছিয়ে গেলো এসএসসি মামলার শুনানি!

সময়ের অভাবে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেলো এসএসসি মামলার শুনানি। নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬- র নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং গ্রুপ সি-ডির যাবতীয় নিয়োগ বাতিলের মামলা পিছিয়ে গেলো। ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, মঙ্গলবার হতে চলেছে এই দুর্নীতি মামলার শুনানি।

সম্প্রতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬-র নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং গ্রুপ সি-ডির যাবতীয় নিয়োগ।

প্রায় ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী হারিয়েছেন তাদের চাকরি। ইতিমধ্যেই সর্বোচ্চ আদালতে করা নেড়েছে রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। মামলাটি শুনেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। মামলাটির একটি শুনানি হয়েছিল ইতিমধ্যেই। যেখানে কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি বাতিলের নির্দেশে। চাকরিহারারা সোমবার এই মামলার দিকে তাকিয়েছিলেন। কিন্তু, সুপ্রিম কোর্টে সোমবার হলো না এই মামলার শুনানি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.