রাজ্য

মুখ্যমন্ত্রীকে কটাক্ষের পরিপ্রেক্ষিতে মহুয়ার তীব্র আক্রমণ

গত সপ্তাহখানেক ধরে গোটা রাজ্য তথা দেশে শোরগোল চলছে আর জি করের নৃশংস হত্যা কান্ড নিয়ে। ইতিমধ্যেই সেই আন্দোলনে আঁচ ছড়িয়ে পরেছে বিদেশের মাটিতে। সবার একটাই দাবি দোষীদের যেন উপযুক্ত শাস্তি হয়। এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বোবা পুঁতুল’ বলে কটাক্ষ করেছে বিরোধীরা। সেই কটাক্ষের বিরুদ্ধে সরব হলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।

মুখ্যমন্ত্রীর দিকে ধেয়ে আসা এই ‘বোবা পুঁতুল’ কটাক্ষের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিলেন মহুয়া মৈত্র। কারণ এই মন্তব্যে বাংলার রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। পাশাপাশি তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন এরকম ধরণের কোনো মন্তব্য ঘাশফুল শিবির বরদাস্ত করবে না। এমনকি কৃষ্ণনগরের সাংসদ স্পষ্ট দাবি করেছেন পশ্চিমবঙ্গে নারীরা সবসময় সম্মানিত এবং নিরাপদ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিতে সর্বদা প্রস্তুত থাকে।

এ প্রসঙ্গে সাংসদ মহুয়া মৈত্র জানিয়রছেন, “ মামলায় কোনো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। পুলিশও ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই ধরনের অশালীন মন্তব্য শুধুমাত্র নারীদের অবমূল্যায়ন করে না, বরং এর মাধ্যমে বিজেপির বিদ্বেষমূলক মনোভাবও প্রকাশ পায়”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.