রাজ্য

ভোটের আগে বড় সংঘাত! সিইসি অপসারণে সরব বিরোধী শিবির, একই দিনে প্রকাশ ভোটার তালিকা

বাংলার বিধানসভা ভোটের আগেই তুঙ্গে উঠেছে নির্বাচন কমিশন বনাম রাজ্য সরকারের সংঘাত, যা এবার সরাসরি পৌঁছে গেল সংসদের মেঝেতে। সোমবার, ২৩ মার্চ একদিকে যখন সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, ঠিক সেই দিনই দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট নোটিস পেশ করতে চলেছে।

ভারতের নির্বাচনী ইতিহাসে এই ঘটনা কার্যত নজিরবিহীন। বিরোধীদের অভিযোগ, জ্ঞানেশ কুমার নিরপেক্ষতার সীমা লঙ্ঘন করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে SIR প্রক্রিয়া পরিচালনা করছেন। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই প্রস্তাবে ইতিমধ্যেই উল্লেখযোগ্য সমর্থন জুটেছে—লোকসভায় প্রয়োজনীয় ১০০-এর বদলে ১৩০ জন ও রাজ্যসভায় ৫০-এর বদলে ৬৩ জন সাংসদ সই করেছেন।অভিযোগের তালিকা নেহাতি কম নয়। ভোটার তালিকা সংশোধনের নামে জালিয়াতি, প্রায় ৬৩ লক্ষের বেশি নাম বাদ পড়া, পদের অপব্যবহার ও বিরোধীদের অভিযোগে কর্ণপাত না করার মতো গুরুতর বিষয় তুলে ধরা হয়েছে নোটিসে।

তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় সরাসরি প্রশ্ন তুলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়েও। অন্যদিকে, প্রশাসনিক স্তরেও বাড়ছে চাপানউতোর। রাজ্যের শীর্ষ আমলাদের হঠাৎ বদলি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই সিদ্ধান্তে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে এবং দুর্যোগের সময়ে তা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। একই ইস্যুতে কলকাতা হাই কোর্টেও মামলা দায়ের হয়েছে, যার শুনানি আজই। সব মিলিয়ে, বাংলার ভোটের আগে পরিস্থিতি ক্রমেই জটিল আকার নিচ্ছে। এখন নজর সংসদের দিকে—অপসারণ প্রস্তাব দুই-তৃতীয়াংশ সমর্থন পায় কি না, তা-ই ঠিক করে দিতে পারে নির্বাচনের আগে দেশের নির্বাচন ব্যবস্থার ভবিষ্যৎ দিশা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.