রাজনীতিরাজ্য

যাদবপুরে SFI এর সমাবেশ

রাজ্যের সর্বত্র রেগিং মুক্ত বহিরাগত সমাজবিরোধী মুক্ত ক্যাম্পাস গড়ার দাবিতে SFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফ থেকে আজ মঙ্গলবার যাদবপুর ৮ বি-তে এক বড়ো সমাবেশের ডাক দেওয়া হয়েছে। যদিও এই সমাবেশে পুলিশের কোনো অনুমতি নেই। তবে, পুলিশের অনুমতিকে তোয়াক্কা না করেই এই সমাবেশে SFI কর্মী সমর্থকরা যোগদান করছেন। এছাড়াও ইতিমধ্যে কলকাতা কিংবা কলকাতার বাইরে বিভিন্ন জেলা থেকে ছোটো ছোটো মিছিল করে SFI কর্মী সমর্থকরা আসছেন এই সমাবেশে যোগদান করতে।

এবং যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে সেই সমাবেশ SFI ছাত্র সংগঠনের হলেও আসলে সিপিএমই রাস্তায় নামছে। CPIM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিটব্যুরো সদস্য নীলোৎপল বসু এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী থাকবেন এই সমাবেশে। ঘটনাচক্রে এই তিন নেতাই যাদবপুরের প্রাক্তনী। যাদবপুরের পড়ুয়া মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই সিপিএমকে নিশানা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যেপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.