রাজ্য

আজকের সুপ্রীম কোর্টের রায়ে আশাহত আন্দোলনরত চিকিৎসকের,আন্দোলনের ভবিষ্যৎ কী?

আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি নিয়ে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট তার রায় ঘোষণায় জুনিয়র ডাক্তারদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিল।

দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে আরজি কর মামলার শুনানিতে আদালত স্পষ্টভাবে জানিয়ে দিল, “আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিলে তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না রাজ্য সরকার। আমরা দুদিন দিচ্ছি আপনাদের। তার মধ্যে ব্যবস্থা নিতে বলেছি। কিন্তু সিনিয়র ডাক্তাররা কাজ করছেন বলে জুনিয়ররা কাজ করবেন না সেটা বলতে পারেন না।”

প্রধান বিচারপতি আরো বলেন, “আমরা বলছি যদি এখন জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেন অবিলম্বে, তাহলে তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না সরকার। কিন্তু তাঁরা এর পরেও কাজে যোগ না দিলে আমরা সরকারকে ব্যবস্থা নেওয়া থেকে আটকাতে পারি না।”

চিকিৎসকদের আইনজীবী এই বিষয়ে বলেন, “জুনিয়র ডাক্তাররা বাইরে পরিষেবা দিচ্ছে আমরা তার প্রমাণ দিতে পারি।” প্রধান বিচারপতি পাল্টা বলেন, “তাঁরা বাইরে পরিষেবা দিতে পারলে ভিতরে এসে পরিষেবা দিতে বলুন। আমরা দুদিন দিচ্ছি আপনাদের। তার মধ্যে ব্যবস্থা নিতে বলেছি। কিন্তু সিনিয়র ডাক্তাররা কাজ করছেন বলে জুনিয়ররা কাজ করবেন না সেটা বলতে পারেন না।” একই সঙ্গে প্রধান বিচারপতি আরও বলেন, “এসপি এবং ডিএমরা নিরাপত্তা নিশ্চিত করবেন সব সরকারি হাসপাতালের চিকিৎকদের। পুরুষ এবং মহিলা চিকিৎসকদের পৃথক ডিউটি রুম, পৃথক টয়লেট, সিসিটিভির ব্যবস্থা করবেন।”

সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই চিকিৎসক মহলে উত্তেজনা ছড়িয়েছে। আন্দোলনরত ডাক্তাররা আদালতের এই নির্দেশ আশাহত হয়েছেন এবং কিছু সময়ের জন্য কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

মামলার পরবর্তী শুনানি চলতি সপ্তাহের শেষে অনুষ্ঠিত হবে, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশনার কার্যকরী ফলাফল নিয়ে আলোচনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.