রাজ্য

“বেঙ্গালুরুতে গ্যাস লিক: ঘুমন্ত অবস্থায় ৬ বাংলার পরিযায়ী শ্রমিক অগ্নিদগ্ধ”

বেঙ্গালুরুর সারজাপুরা এলাকায় মঙ্গলবার ভোরে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এক ঘরে রান্নার গ্যাস লিক হওয়ায় আগুন ধরে যায়। ঘুমন্ত অবস্থায় ওই ঘরে থাকা ছয়জন পরিযায়ী শ্রমিক — মিনারুল শেখ, জিয়াবুর শেখ, তাজিবুর শেখ, নুরজামাল শেখ, সফিজুল শেখ ও হাসান মল্লিক — অগ্নিদগ্ধ হন।

পাঁচজনের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে, আর আহত হাসান হরিহরপাড়া থানার বাসিন্দা। পাঁচ দিন আগে হাসান তাদের সঙ্গে কাজে যোগ দিয়েছিলেন। সকলেই বেঙ্গালুরুর এই এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন এবং একই ঘরে থাকতেন।

আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে ভিক্টোরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে আতঙ্কে ছুটে এসেছেন শ্রমিকদের পরিবার। অনেকেই বেঙ্গালুরুর পথে রয়েছেন।

পুলিশ এখন তদন্ত করছে, কীভাবে গ্যাস লিক হয়ে এভাবে আগুন লাগল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.