রাজনীতিরাজ্য

নতুন দায়িত্ব ! প্রতীক উরকে মুখপাত্র পদ তৃণমূলের

কিছু মাস আগেও , মিটিং মিছিল থেকে দেখা গিয়েছে তৃণমূলকে নিশানা করতে। সরকার ভেঙে দেওয়ার দাবিতে সোচ্চারও হয়েছিলেন । আর তারপর সেই প্রতীক উরকেই দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিতে । লাল ঝান্ডা ছেড়ে এসে , জোড়া ফুলের পতাকা ধরার পর , এবার সেই প্রতীক উড়কেই দলের মুখপাত্র বানালো তৃণমূল কংগ্রেস । এমনকি যে এতদিন তৃণমূল সরকারের ভুল ত্রুটি তুলে ধরেছিলেন , এবার সেই প্রতীক উরই তুলে ধরবেন , তৃণমূলের উন্নয়নের পাঁচালি ।

২০০৮ সাল বাম দলের সঙ্গে যুক্ত হন প্রতীক উর। সেই সময় ছিল দলের সুসময় । তবে দুঃসময়েও ছেড়ে যাননি , হাতে ছিল সেই বামেদের ঝান্ডাই । দলও যথা সাধ্য তাঁকে এগিয়ে দিয়েছে। দেখেতেই দেখতেই সিপিএম দলের তরুণ রক্তদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন প্রতীক উর। বেশিরভাগ সময়েই আন্দোলনের প্রথম সারিতে দেখা যেত তাঁকে। রাজ্যের সরকারের বিরুদ্ধেও একাধিক ঝাঁঝালো নিশানা করেছেন তিনি। ডাক দিয়েছিলেন তৃণমূল সরকার উৎখাতেরও। বাম শিবিরের তরফে , একাধিক ভোটে তিনি প্রার্থীও হয়েছেন। সিপিএমের জেলা ও রাজ্য কমিটিতেও জায়গা করে নিয়েছিলেন । কিন্তু তারপর চোখের পলকেই একরাশ উষ্মা প্রকাশ করে , অভিমান নিয়ে প্রতীক বদলান প্রতীক-উর।

আসন্ন বিধানসভা নির্বাচনে , তৃণমূলের প্রার্থী তালিকায় প্রতীক উরের নাম না থাকলেও , এবং দলের মুখপাত্রের পদ পেলেন তিনি। উল্লেখ্য , দল বদলের পরেই , প্রতীক উরের মুখে , তৃণমূলের জনমুখী প্রকল্পের সুবিধার কথাও শোনা গিয়েছে । তবে সেটা তিনি ব্যক্তিগত উদ্যোগে বললেও , এবার খোদ তৃণমূল দল কথা বলার দায়িত্ব দল প্রতীক উর রহমানকে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.