ক্রাইমরাজ্য

জঙ্গলরাজ 2.0? আইসিইউ-তে শুটআউট, কৃষকদের ঘাড়ে দোষ দিয়ে বিতর্কে বিহার পুলিশ!

বিহার যেন ফের ফিরে যাচ্ছে ‘জঙ্গলরাজ’-এর অন্ধকারে। পাটনার বুকে প্রকাশ্য দিবালোকে বেসরকারি হাসপাতালের ভিতরে আইসিইউ-তে গুলি করে খুন—এ এক লোমহর্ষক ছবি। অপরাধী চন্দন মিশ্রকে পাঁচ দুষ্কৃতী গুলি করে ঝাঁঝরা করে পালিয়ে যায় বিনা বাধায়। সিসিটিভি ঘিরে প্রশ্ন, নিরাপত্তা কোথায়?

এই ঘটনায় অস্বস্তিতে রাজ্য প্রশাসন। প্রশ্নের মুখে রাজ্য পুলিশ। আর তার মাঝেই বিতর্ক উসকে দিলেন অতিরিক্ত ডিরেক্টর জেনারেল কুন্দন কৃষ্ণন। সংবাদমাধ্যমে তিনি বললেন—

“এটা ঐতিহাসিক ট্রেন্ড। হোলি থেকে বর্ষাকাল পর্যন্ত কৃষকরা চাষে ব্যস্ত না থাকায় অপরাধ বেড়ে যায়। বর্ষা এলেই ফের কমে যায়।”

প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষকদের দায়ী করা—এই মন্তব্য ঘিরে বয়ে যায় সমালোচনার ঝড়। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান এক্স হ্যান্ডেলে কড়া ভাষায় বলেন,

“অন্নদাতাদের খুনি বলা শুধু অসম্মান নয়, তাদের আত্মত্যাগকেও অপমান। পুলিশ অপরাধ দমনে ব্যর্থ হয়ে এখন দায় এড়িয়ে যাচ্ছেন।”

রাজনৈতিক মহলে এই মন্তব্যকে নিছক দায় চাপানোর কৌশল বলেই মনে করছেন অনেকেই। বিরোধীদের প্রশ্ন—যেখানে আইসিইউ-তে খুন হয়, সেখানেই কি প্রশাসন নেই?

সামনেই বিহার বিধানসভা নির্বাচন। এমন ঘটনায় সরকারের ভাবমূর্তিতে বড় ধাক্কা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও তাঁর প্রশাসন ব্যাকফুটে। সাধারণ মানুষের প্রশ্ন—
“এই কি তবে সুশাসনের নমুনা?”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.