আরজি কর হাসপাতালের নির্যাতিত তরুণী চিকিৎসক হত্যা মামলায় সন্দীপ ঘোষের গ্রেফতারিতে স্বস্তির নিঃশ্বাস ফেললেও, সেলিব্রিটিরা বলছেন, এখানেই থামলে চলবে না। বিদীপ্তা চক্রবর্তী এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো তারকারা স্পষ্টতই জানিয়েছেন। সত্যিকারের ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যেতে হবে।
অভিনেতা সৌরভ দাসও নিজের ক্ষোভ প্রকাশ করেছেন, বলেন, “একটা ইঁদুর ধরা পড়েছে, আরও অনেক বাকি আছে।” তার সঙ্গে ছিলেন স্ত্রী দর্শনা বণিক, যিনি এই প্রসঙ্গে মুখ না খুললেও পরিস্থিতি নিয়ে চুপ ছিলেন না বিদীপ্তা।
বিদীপ্তা বলেন, সন্দীপের গ্রেফতারি ভালো খবর হলেও এটি কোনও আইওয়াশ নয় কি? কারণ, তাকে ধর্ষণ মামলা নয়। বরং আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, নির্যাতিতার বাবা সরাসরি সন্দীপের ফাঁসি দাবি করেছেন ও বলেছেন। আরও অনেকে জড়িত থাকতে পারে, যারা এখনও ধরা পড়েনি।
সোমবার রাতে সিবিআই আরও তিনজনকে গ্রেফতার করেছে। যারা সন্দীপের সঙ্গেই সরাসরি জড়িত ছিলেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই নৃশংস ঘটনার পিছনে থাকা সকল অপরাধী কি শেষ পর্যন্ত ধরা পড়বে।







