রাজ্য

রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে ধর্মঘট প্রত্যাহার আলু ব্যবসায়ী সমিতির

বুধবার রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে হস্তক্ষেপ এবং আশ্বাসে শেষ পর্যন্ত আলু ধর্মঘট প্রত্যাহার করে নিলে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এ দিন হুগলির হরিপালে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে সংগঠনের প্রতিনিধিদের বৈঠকের পরই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়।
বৈঠকের শেষে মন্ত্রী জানিয়েছেন, আগামিকাল থেকেই রাজ্যের বিভিন্ন বাজারে আলুর সরবরাহ স্বাভাবিক হবে। খোলা বাজারে আলুর দাম কেজি প্রতি তিরিশ টাকার নীচে থাকবে বলেও দাবি করেছেন মন্ত্রী। এ দিনের বৈঠকে হিমঘর মালিকদের সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

কয়েকদিন আগেই বাজারে শাক সবজির দাম নিয়ন্ত্রণ করতে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে আলুর চড়া দাম নিয়েও সরব হন তিনি। তিনি নির্দেশ দেন, হিমঘরে ২৫ শতাংশ আলু রেখে বাকি আলু বাজারে ছাড়তে হবে। আগে রাজ্যবাসীর চাহিদা মিটিয়ে তার পরেই আলু ভিন রাজ্যে পাঠানো যাবে বলেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.