রাজনীতিরাজ্য

তৃণমূল নেতাদের জন্য খুলল বন্ধ দরজা, সুকান্তর মন্তব্যে শোরগোল রাজনীতিতে

পঞ্চায়েত নির্বাচনের পূর্বেই আবার তৃণমূল নেতাদের জন্য দরজা খুলে দিল রাজ্য বিজেপি। যার জেরে প্রশ্ন উঠছে, তবে কি গ্রামের ভোটে প্রার্থী সঙ্কটে ভুগছে গেরুয়া শিবির? বিজেপির মতে, দলে তৃণমূলের নেতাদের নেওয়ার ক্ষেত্রেও আপত্তি নেই তাদের। উল্লেখ্য, কিছুদিন পূর্বে সুকান্ত মজুমদার বক্তব্য রাখেন, ‘আমরা তৃণমূল কিংবা বিরোধী শিবিরের নেতাদের থেকে কর্মীদের দলে নেওয়ার ক্ষেত্রে আগ্রহী। নেতাদের ক্ষেত্রে নয়। তৃণমূলের নেতাদের তো নয়ই, কারণ তৃণমূলের সবাই চোর।’ এবার সেই স্টেটমেন্ট থেকে সরে এসে অন্য মনভাব।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই পটাশপুরে সমবায় নির্বাচনের তৃণমূলের জয়লাভের পরবর্তীতে তোপ দাগেন বিরোধীরা। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক সত্যজিৎ নন্দ গোস্বামী বলেন, ‘সমবায় নির্বাচন হোক কিংবা স্কুলের নির্বাচন, এই সরকার যতদিন থাকবে, ততদিন কোনও ভোট সুষ্ঠুভাবে হবে না। সুষ্ঠুভাবে ভোট হলে মানুষ আমাদের ভোট দিতেন। মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। বিধানসভা ভোটে তা দেখেছেন। পঞ্চায়েত ভোট যদি কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়, তাহলেই বোঝা যাবে শাসকদলের পাশে কেউ নেই।’

অন্যদিকে, আজ সুকান্তর গলায় অন্য সুর। তাঁর উবাচ, ‘আমরা খুব বেছে বেছে নেব। সবাইকে নেব না। কেউ তৃণমূল থেকে বিজেপিতে এসেই ভাববে আমরা টিকিট পেয়ে যাব, আমরা জেলা পরিষদে দাঁড়াব, আমরা পঞ্চায়েত সমিতিতে দাঁড়াব তা হবে না।’ দোরগোড়ায় পঞ্চায়েত। ঘুঁটি বাঁধতে ময়দানে প্রত্যেকটি দল। এহেন আবহে এই ঘটনার জেরে কার্যতই আলোচনার রোল উঠছে রাজনৈতিকমহলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.