রাজ্য

পুর-নিয়োগ মামলায় রাজ্যকে ভর্ৎসনা বিচারপতি সিনহার !

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে নিয়োগ দুর্নীতির পাশাপাশি পুর নিয়োগ দুর্নীতির তদন্তও চলছে । কিন্তু আদালতে সেই তদন্তের যে রিপোর্ট জমা পড়ল , তা দেখে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা অসন্তোষ প্রকাশ করলেন । ইডি ও সিবিআই- দুই কেন্দ্রীয় সংস্থাকেই ওই মামলায় রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আজ শুক্রবার আদালতে ইডি-র জমা দেওয়া রিপোর্ট দেখে বিচারপতি সিনহা জানান , ‘একেবারেই সন্তোষজনক নয়।’ একইসঙ্গে রাজ্যকেও ভর্ৎসনা করেছেন বিচারপতি সিনহা।এছাড়াও তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করেও কেন সেই মামলা তুলে নেওয়া হল ।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে পুর নিয়োগ সংক্রান্ত মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরে যাওয়ার পর মামলা চলছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। যদিও বিচারপতি সিনহাও এই দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ একই রেখেছেন। সেই নির্দেশ মেনে সম্প্রতি একাধিক পুরসভায় ও নগরোন্নয় দফতরে তল্লাশিও চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

সূত্রের খবর , ইডি এদিন বন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছে । বিচারপতি সেই রিপোর্ট দেখে বলেন, ‘নতুন কী আছে? যা যা পদক্ষেপের কথা আছে, সেগুলো তো আগেই করা হয়েছে? এত শ্লথ গতি কেন?’ তাঁর নির্দেশ অনুযায়ী যে পদক্ষেপ করা হয়েছে, সেই সংক্রান্ত রিপোর্ট বন্ধ খামে জমা দেওয়ার কোনও প্রয়োজন নেই এমনটাই জানিয়েছেন তিনি। ইডি-র পক্ষ থেকে আইনজীবী ধীরজ ত্রিবেদী জানান, ‘মূল তদন্ত সিবিআই করছে। যার উপর নির্ভর করে রিপোর্ট তৈরি করা হয়েছে।’

এদিন বিচারপি বলেন, ‘এটা কী! যাঁরা মামলা করছেন, তাঁরা কি বিনে পয়সায় করছেন? কাদের টাকায় এই মামলা হচ্ছে?’ এমনটাই সুরের খবর। এদিন ইডি রিপোর্ট জমা করেছে কিন্তু সিবিআই এদিন কোনও রিপোর্ট দিতে পারেনি। সিবিআই-এর আইনজীবী বিল্লদ্বল ভট্টাচার্য আরও কিছুটা সময় চেয়ে নেন । তিনি জানান, রিপোর্ট প্রস্তুত আছে , কিন্তু আরও কিছুদিন সময় লাগবে আদালতে পেশ করতে । এই বক্তব্যের জেরে কিছুটা হলেও ভর্ৎসনা করেই বিচারপতি সিনহার জানান , ‘একবার বলছেন রেডি। আবার চেঞ্জ করতে চাইছেন?’ আগামী বুধবার ইডি ও সিবিআইকে ‘সিলড’ কভারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.