সম্প্রতি তৃণমূল সুপ্রিমো অভিষেক বন্দোপাধ্যায়ের নামে এক রেস্তোরার মালিক তৃণমূল বিধায়ক তথা টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীর সামনে বাজে কথা বলায় সে তাকে মার ধর করে। যার জেরে তোলপাড় গোটা সামাজিক মাধ্যম।
এবার এই ঘটনায় আরও বিপাকে পড়লো বিধায়ক সোহম চক্রবর্তী। তার বিরুদ্ধে এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন রেস্তোরার আহত মালিক। আগামী শুক্রবার হবে এই মামলার শুনানি।
ঘটনার জল গড়িয়েছে অনেক দূর। রেস্তোরার মালিকের অভিযোগ, টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। কিন্তু বেশ কিছুদিন কেটে গেলেও পুলিশ এই বিষয়ে কোনো পদক্ষেপই নেননি। আর এর পরেই মামলা দায়েরের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। আবেদনে অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তার অভিযোগ, থানা কোনোরকম কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এই রেস্তোরা কাঁদে লেগেছে প্রসঙ্গত রাজনীতির রং। সোহমের কীর্তির নিন্দা করেছে তারই দলের সাংসদ দেব। সোহমের ক্ষমা চাওয়া উচিৎ। অপরদিকে দেবের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন মদন মিত্র। তিনি বলেছেন, “দেবকে আমি অনুরোধ করব, তুমি সিনেমায় ছিলে তো! সিনেমায় তুমি এক নম্বর। আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতিতে তোমার পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে। এতে তোমারও ক্ষতি, বাংলারও ক্ষতি। সোহমকে কিছু বলার দরকার হলে দল আছে, সংসদীয় দল আছে, কোর কমিটি আছে, অভিষেক আছে, মমতা আছে।”







