মোদি সরকার প্রথম থেকেই সেনাবাহিনী ও নৌ সেনাবাহিনীর পাশে থাকার বার্তা দিয়ে এসেছেন। এমনকি তাদের মনোবল বাড়াতে তাদের সঙ্গে গিয়ে কথা বলতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদিকে। এছাড়াও দেশের সুরক্ষা খাতিরে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার নতুন করে প্রধান নিয়োগ করল নবনিযুক্ত কেন্দ্রীয় সরকার।
ভারতবর্ষের জন্য অনেক সময় মোদি সরকারকে দেখা গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে। এছাড়াও দেশবাসী যখন উৎসবের মাতোয়ারা হয়ে ওঠে। এই সময় সেনাবাহিনীরও পরিবার-পরিজন ছেড়ে সীমান্তে পরে থাকে দেশের সুরক্ষার জন্য। তাই জন্য তাদের সঙ্গে সেই উৎসবের আনন্দের মুহূর্ত ভাগ করে নিতে মিলিটারি বেস ক্যাম্পে পৌঁছে যায় স্বয়ং প্রধানমন্ত্রী। এবার সেখানে এক বড় বদল আনল কেন্দ্রীয় সরকার।
এতদিন পর্যন্ত আর্মি স্টাফের প্রধান হিসেবে কাজ করে চলেছেন জেনারেল মনোজ পান্ডে। পাশাপাশি আর্মি স্টাফের (PVSM, AVSM) সহ প্রধান হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন উপেন্দ্র দ্বিবেদী। তবে এবার তিনি সহ প্রধান থেকে পরিবর্তিত হয়ে প্রধানের দায়িত্ব পেতে চলেছেন। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি হয়েছে। তবে এখন কিছুদিন প্রধানের দায়িত্ব পালন করবে মনোজ পান্ডে। আগামী ৩০ শে জুন থেকে উপেন্দ্র দ্বিবেদী নতুন দায়িত্ব ভার নিজের কাঁধে তুলে নেবেন।







