কলকাতার হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ধর্ষণকাণ্ডে সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ, ধর্ষিতা নারীর জন্য সুবিচার দাবিতে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ। এই ভয়ঙ্কর ঘটনার পরিপ্রেক্ষিতে মহিলাদের সুরক্ষা ও সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
ভারতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ সিরাজ, ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তার ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি একটি টেমপ্লেট শেয়ার করেছেন, যেখানে উল্লেখ করা হয়েছে যে, ভারতে প্রতিটি যৌন নির্যাতনের ঘটনায় নারীদেরই দোষারোপ করা হয়। সিরাজের পাশাপাশি জসপ্রীত বুমরাহ ও শ্রেয়াস আইয়ারও এই ঘৃণ্য অপরাধের নিন্দা জানিয়েছেন এবং দেশের পুরুষতান্ত্রিক মানসিকতার তীব্র সমালোচনা করেছেন।
এই ঘটনার বিরুদ্ধে দেশের ক্রীড়াবিদদের সরব হওয়া সাধারণ মানুষের মধ্যেও আলোড়ন সৃষ্টি করেছে। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা দিয়ে তারা সমাজকে জাগ্রত করার চেষ্টা করছেন। মহিলাদের প্রতি এই ধরনের অপরাধ বন্ধে সকলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সিরাজ ও অন্যান্য ক্রীড়াবিদরা।







