বিনোদন

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন অক্ষয়-সাইফ, পরিচালনায় প্রিয়দর্শন!

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অক্ষয় কুমার এবং সাইফ আলি খান দীর্ঘ ১৭ বছর পর ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন। খবর অনুযায়ী, এইবার তারা প্রিয়দর্শন পরিচালিত একটি টানটান থ্রিলার ছবিতে কাজ করবেন।
সূত্রের খবর, অক্ষয় এবং সাইফ বরাবরই একে অপরের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং একে অপরের কাজের প্রতি শ্রদ্ধাশীল। যখন তারা এই নতুন থ্রিলারটির চিত্রনাট্য পড়েন, তখনই তারা কাজটি করার জন্য রাজি হয়ে যান।

ছবির বিষয়ে আরও জানায়, এটি একটি শ্বাসরুদ্ধকর এবং থ্রিলার হতে চলেছে। প্রিয়দর্শনের পরিচালনায় ছবিটি দর্শকদের একেবারে আসনের কিনারায় ধরে রাখবে। এই ছবির শুটিং চলতি বছরের আগস্ট মাস থেকে শুরু হবে এবং ২০২৬ সালে এটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অক্ষয় এবং সাইফকে শেষবার একসঙ্গে ২০০৮ সালের ছবি ‘তাসান’-এ দেখা গিয়েছিল। এর আগে এই জুটি ‘ম্যায় খিলাড়ি তু আনারি’ (১৯৯৪), ‘ইয়ে দিল্লাগি’ (১৯৯৪), ‘তু চোর ম্যায় সিপাহী’ (১৯৯৬) এবং ‘কিমত’ (১৯৯৮)-এর মতো একাধিক হিট ছবিতে কাজ করেছেন। তাদের অনস্ক্রিন রসায়ন বরাবরই দর্শকদের মন জয় করে নিয়েছে।
এদিকে, অক্ষয় কুমার বর্তমানে পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে তাদের আসন্ন ছবি ‘ভূত বাংলা’-র শুটিং করছেন। এই ছবির মাধ্যমে দীর্ঘ ১৪ বছর পর এই অভিনেতা-পরিচালক জুটি আবারও একসঙ্গে কাজ করছেন। এছাড়াও, অক্ষয় এবং প্রিয়দর্শন ‘হেরা ফেরি ৩’-তেও একসঙ্গে কাজ করছেন। এই বিষয়ে অক্ষয় কিছুদিন আগেই জানিয়েছিলেন, প্রিয়ম স্যার ‘হেরা ফেরি ৩’ পরিচালনা করার প্রস্তাব দিয়ে তাদের সবাইকে দারুণ এক চমক দিয়েছেন এবং ২০২৫ সালের শুরুটা এর থেকে ভালো আর কিছুই হতে পারত না।
দীর্ঘ বিরতির পর অক্ষয়-সাইফের জুটি এবং প্রিয়দর্শনের মতো অভিজ্ঞ পরিচালকের হাত ধরে এই থ্রিলারটি যে দর্শকদের জন্য একটি বিশেষ আকর্ষণ হতে চলেছে, তা বলাই বাহুল্য। এখন শুধু ২০২৬ সালের জন্য অপেক্ষা, যখন এই ত্রয়ী তাদের ম্যাজিক ফের বড় পর্দায় দেখাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.