বিনোদন

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়, শোকস্তব্ধ টলিপাড়া

৩০ এপ্রিল সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন টলিপাড়ার পরিচিত মুখ, বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়। কখনও পুরোহিত, কখনও দাদুর চরিত্রে তাঁকে পর্দায় দেখেছেন দর্শক। সকলের প্রিয় ‘মিঠুদা’ আর নেই, এই খবরে শোকস্তব্ধ টলিউড।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় আচমকা শরীর খারাপ হয় অভিনেতার। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত এবং উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন তিনি। দক্ষিণ কলকাতার কালিকাপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন হরিদাসবাবু। সেখানেই প্রয়াত হন তিনি।

অভিনেতার মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন রাহুল দেব বসু, শ্রুতি দাস-সহ টেলিপাড়ার একাধিক শিল্পী। রাহুল বলেন,”দুগ্গামণি ও বাঘমামা’র সেটে মাঝেমধ্যেই আসতেন। গল্প করতেন। খুব ভাল লাগত ওনার মুখে গল্প শুনতে। সকালবেলা খবরটা পেয়ে খুব অস্বস্তি হচ্ছিল।”

অভিনেত্রী শ্রুতি দাস স্মরণ করেছেন ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের দিনগুলিকে। সামাজিক মাধ্যমে একটি পুরোনো ছবি পোস্ট করে লিখেছেন, “এর পর আর দেখা হয়নি। আর দেখা হবেও না— মিঠুদাদু।” টলিপাড়ায় এক অধ্যায়ের সমাপ্তি টেনে চলে গেলেন হরিদাস চট্টোপাধ্যায়। তাঁর অভাব বহুদিন অনুভব করবেন সহকর্মী থেকে দর্শক সকলেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.