ভারতীয় দলের বিপক্ষে বাংলাদেশের বিপর্যয়কর হার ও পাকিস্তানের বোলারদের পারফরম্যান্স নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলি। চেন্নাইয়ে ভারতের একপেশে ২৮০ রানের জয়ে প্রভাবিত হয়ে, বাসিত অভিযোগ করেন যে পাকিস্তানি বোলাররা নিজেদেরকে কোচ মর্নে মর্কেলের থেকেও বড় ভাবতে শুরু করেছেন। তিনি বলেন, “ওরা মনে করেছিল মরকেল কিছুই না।”
ভারতের বর্তমান বোলিং কোচ মর্কেল, যিনি এক সময় পাকিস্তানের বোলারদের প্রশিক্ষণ দিয়েছেন, সেই সময় তার পরামর্শ যথাযথ গুরুত্ব পায়নি বলে বাসিতের দাবি। পাকিস্তানের বোলাররা, বিশেষত শাহীন আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহদের মানসিকতাকে তিনি দায়ী করেছেন।
বাংলাদেশের কাছে পাকিস্তানের ২-০ ব্যবধানে হারের পর ভারতীয় বোলারদের পারফরম্যান্সকে প্রশংসা করে বাসিত বলেন, ভারতের বর্তমান বোলিং ইউনিট পাকিস্তানের কিংবদন্তি বোলারদের সঙ্গে তুলনা করা যেতে পারে। ভারতীয় দল আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে।







