লোকসভা নির্বাচন ২০২৪ সালের তৃতীয় দফার ভোট গ্ৰহণ চলছে আর এই আবহেই হৃদরোগে আক্রান্ত হয়ে বিহার ও কর্ণাটকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত তিন আধিকারিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।বিহারের সুপলে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এক অফিসারের মৃত্যু হয়েছে। কর্ণাটকে দুই অফিসারের মৃত্যু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েই সরকারি কর্মচারীদের মৃত্যু হয়েছে।কর্ণাটকের দুটি মৃত্যুর মধ্যে একজন ছিলেন সিদ্দপুরার ৪৮ বছর বয়সী সরকারি স্কুল শিক্ষক গোবিন্দপ্পা। বাগলকোট জেলার মুধল নগরে তিনি মারা যান। সোমবার মুধল বাসস্ট্যান্ডে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। জামখান্দি বিধানসভা কেন্দ্রের অধীন মাইগুরু ভোটকেন্দ্রে যাচ্ছিলেন তিনি।দ্বিতীয় অফিসার যিনি মারা গেছেন, আনন্দ তেলাং, তাঁর বয়স ৩২ বছর বলে জানা গেছে। তিনি একজন সহকারী কৃষি আধিকারিক ছিলেন, তিনি বিদর জেলার কুদুম্বলে মারা যান। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে কর্ণাটকের ১৪টি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে।অপরদিকে বিহারের সুপলে যে অফিসারের মৃত্যু হয়েছে তার নাম শৈলেন্দ্র কুমার। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে আনা হয়। তাঁর স্বজনদের বিষয়টি জানানো হয় পরে পোস্টমর্টেমে জানা যায় তাঁর ডায়াবেটিস ছিল।
Read Next
November 24, 2026
সাতসকালে কেঁপে উঠল উত্তরবঙ্গ! নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
November 24, 2026
দুই দশক পর সিঙ্গুরে শিল্পায়নের জোয়ার, ট্রাক কারখানা গড়ছে অশোক লেল্যান্ড
November 23, 2026
তিন মাসের অপেক্ষা শেষ! জানুয়ারি থেকেই প্রতি মাসে বিদ্যুতের বিল, WBSEDCL গ্রাহকদের বড় ঘোষণা শুভেন্দুর
November 23, 2026
‘ভরসা’ প্রকল্পে বড় শর্ত! এক পরিবারে সর্বোচ্চ দু’জন পাবেন ভাতা, কারা বাদ পড়বেন?
November 23, 2026
আর ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, ইংরেজিতেও লেখা হবে ‘পশ্চিমবঙ্গ’! নাম নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার
November 23, 2026
আকভানের দাপটে জলে ডুবেছে ১.৬ লক্ষ হেক্টর জমি! ফসলের ক্ষতিতে বিপাকে চাষিরা, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Related Articles
Check Also
Close







