রাজনীতি

ভোটারদের হেনস্তা করার অভিযোগ সেলিমের বিরুদ্ধে।

ভোটের দিন সকালে মুর্শিদাবাদের ভোটারদের হেনস্থা করার অভিযোগ উঠেছে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের বিরুদ্ধে।মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিককে এই রিপোর্ট জমা দিতে হবে।সেলিমের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তাদের কর্মীদের হেনস্থা করেছেন তিনি। রানিনগর বিধানসভার মোহনপুর এলাকার বুথে তিনি এসে হঠাৎ লোকজনকে গালাগাল করেন। এছাড়া লোচনপুর প্রাম পঞ্চায়েতের মোহনপুর ৩৯ নম্বর বুথে তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। অন্যদিকে, হিটলার সরকার নামে অন্য এক তৃণমূল কর্মীও একই অভিযোগ করেছেন সেলিমের বিরুদ্ধে। দাবি করেছেন, সেলিম তাঁকে কলার ধরে টেনেছেন, মারধরও করেছেন। এইসব ঘটনার প্রেক্ষিতেই রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।প্রসঙ্গত, সকালেই এক ভুয়ো এজেন্টকে ধরে হিড়হিড় করে টেনে বুথের বাইরে বের করে দিয়েছেন সেলিম। বাম প্রার্থীর অভিযোগ, ওই বুথে সিপিএমের এজেন্ট ছিলেন মোস্তাক। তাঁকে মারধর করে ওই ভুয়ো এজেন্ট। বুথে ঢুকতে দেওয়া হচ্ছিল না।শাসক শিবিরের অবশ্য দাবি, সিপিএম প্রার্থী এলাকায় এসে জোর করে অশান্তি তৈরি করতে চাইছেন। তাঁকে দেখে গো-ব্যাক স্লোগানও দেয় তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.