সংসদের বিশেষ অধিবেশনে পাঁচ দিনই সংসদে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি বছরে সোম থেকে শুক্রবার পর্যন্ত সংসদের সমস্ত সভাতেই থাকছেন অভিষেক, এমনটাই সূত্রের খবর। উল্লেখ্য, বিশেষ অধিবেশন নিয়ে রবিবার সর্বদল বৈঠক হয়। তৃণমূলের তরফে এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন।
সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল জানিয়েছিলেন, অধিবেশনের আলোচ্য বিষয়, সংসদের ৭৫ বছরের গৌরবময় যাত্রা। সংসদ ভবনের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনা চলবে। লোকসভায় এই সংক্রান্ত আলোচনার আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২০১০ এর ৯ মার্চ রাজ্যসভায় বিল পাস হলেও, লোকসভায় বিলটি আনা হয়নি। কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি রেখেছিলেন, রাজ্যসভায় বিল পাস হলে সেটা নষ্ট হয় না। ফলে অবিলম্বে বিলটি আনার দাবি তুলেছে কংগ্রেস। অন্যদিকে, তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন আশঙ্কা প্রকাশ করেন, চলতি অধিবেশনের জন্য সরকার যে কাজের বিবরণের তালিকা দিয়েছে তার বাইরেও কিছু বিল আনবে কেন্দ্র।







