দেশরাজনীতিরাজ্য

ইন্ডিয়া জোটের কমিটিতে থাকছে না সিপিএম, সিদ্ধান্তগ্রহণ পলিটব্যুরোর বৈঠকে

সিপিএম-এর এখন উভয় সংকটের অবস্থা! একাধারে, তৃণমূল যে জোটে রয়েছে সেই একই মঞ্চে উপস্থিত থাকতে হচ্ছে। অন্যদিকে আবার, ইন্ডিয়া জোটে না গেলে জাতীয় রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে যাবে সিপিএম। কিন্ত এবার সিদ্ধান্তগ্রহণ হল, ইন্ডিয়া জোটে যা হচ্ছে হোক, তবে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধিতায় আরও সুর চড়াবে বাম।

পুরো রাজ্যের স্বার্থে ইন্ডিয়া জোট থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং কোনওভাবেই তৃণমূলের কাছাকাছি যাওয়া হবে না, এহেন দাবিকে মেনেই নিল সিপিএম শীর্ষনেতৃত্ব। শনি ও রবিবার পার্টির দু’দিনের পলিটব্যুরোর বৈঠকে এমনই সিদ্ধান্তগ্রহণ হয়েছে। জানা গিয়েছে, ইন্ডিয়া জোটে শরিক সংখ্যা বাড়াতে উদ্যোগ নেবে পার্টি নেতৃত্ব।

বিশেষভাবে উল্লেখ্য, ত্রিপুরায় ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের হয়ে যাওয়া উপনির্বাচনে বিজেপি যে ‘তাণ্ডব’ চালিয়েছে, সেই প্রসঙ্গও প্রকাশ্যে আসে পলিটব্যুরোয়। ত্রিপুরা রাজ্য সিপিএম-এর দেওয়া রিপোর্টে বলা হয়েছে, দুই কেন্দ্রের উপনির্বাচনে নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিস-প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। কিছু বুথে পোলিং এজেন্ট ছিল, তাঁদের উপরেও হামলা হয়েছে বলে অভিযোগ করে সিপিএম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.