দাদার বিয়ের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে একজন ক্যামেরাম্যানকে টাকার বিনিময়ে যোগাযোগ করা হয়েছিল। অভিযোগ সেই ক্যামেরাম্যানের সঙ্গে পালিয়ে যায় পাত্রের বোন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিহারের মুজফ্ফরপুর জেলার চাঁদওয়ারাঘাট দামোদরপুর গ্রামে।
পুলিশ সূত্রের খবর পাত্রের বোন অর্থাৎ ওই নাবালিকা ৬ই মার্চ থেকে নিখোঁজ।নাবালিকার খোঁজ পাওয়ার জন্য পুলিশের দারস্থ হন তাঁর পিতা। তিনি পুলিশের কাছে অভিযোগ জানান, ওনার ছেলের বিয়েতে পারিশ্রমিকের বিনিময়ে যে আলোচিত্রীকে ভাড়া করেছিলেন তার সাথেই পালিয়ে গেছে ওনার মেয়ে। এরপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ।
নাবালিকা কন্যাকে ফিরিয়ে আনতে তার পিতা ওই আলোকচিত্রীর বাড়িতে যায়, সাথে যায় পুলিশ। কিন্তু ওই ক্যামেরাম্যানের পরিবার জানায়, সে কোথায় আছে সে বিষয়ে তাঁরা কিছু জানেন না। বিহার পুলিশ ইতিমধ্যে অভিযুক্তর খোঁজ করা শুরু করেছে। ওই অভিযুক্ত ফোন ট্র্যাক করে তাদের খুঁজে বার করার চেষ্টা চলছে।






