রাজ্য

‘প্রধানমন্ত্রীর যোগ্যদের পাশে থাকার বার্তার পরই এসএসসি তথ্য দিচ্ছে’, দিলীপ

এসএসসি মামলায় হাইকোর্টের রায়দানে প্রায় ২৬ হাজার কর্মীর চাকরি যায়। উক্ত রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে এসএসসি এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করে। শুনানি হয় গতকাল। তবে শীর্ষ আদালত চাকরি বাতিলের দিকে যায়নি। ফলত, এই রায়দানে আপাতত স্বস্তি চাকরিহারাদের৷ এবার এর প্রেক্ষিতেই মুখ খুললেন প্রবীণ বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

দিলীপের উবাচ, ‘‌এসএসসি বলে দিয়েছিল আমরা বাছবিচার করতে পারব না। রেকর্ড নেই। প্রধানমন্ত্রী যেই বললেন ন্যায্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াবো এবং প্রয়োজনে কোর্টে যাব, ঠিক তার দু’‌ঘন্টার মধ্যেই এসএসসি বলল আমরা সঠিক রেকর্ড জমা দেব। এটাও ঠিক নয় যে, ডেটের পর ডেট পড়বে। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই দ্রুত বিচার করবে। এসএসসিকে দ্রুত সব রেকর্ড জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। এটার খুব তাড়াতাড়ি নিস্পত্তি হবে বলে মনে হচ্ছে।’‌

বিশেষভাবে উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জানান, এখনই চাকরি বাতিল করা হচ্ছে না। কেন স্থগিতাদেশ, তার ব্যাখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয়, তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। শীর্ষ আদালতের তরফে এও জানানো হয়, আপাতত বেতনও ফেরত দিতে হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.