খেলাধুলা

সাত বছরের অধিনায়কত্বে আক্ষেপ একটাই গম্ভীরের, কী কারণে অনুশোচনা তাঁর?

এক সময় কলকাতা নাইট রাইডার্সে চুটিয়ে খেলেছেন তিনি।অধিনায়ক হিসাবে দুটি আইপিএলে জিতিয়েছেন দলকে। বর্তমানে তিনি দলের মেন্টর।সেই গৌতম গম্ভীর আবার ফিরে গেলেন নিজের অধিনায়কত্বের সময়ে। পাশাপাশি নিজের জীবনের একটি আক্ষেপের কথা শোনালেন।

২০১২ এবং ২০১৪ সালে তাঁর নেতৃত্বে এক সময় আইপিএল জিতেছিল কেকেআর।নিজের অধিনায়কত্বের স্মৃতি ফিরিয়ে এনে গম্ভীর জানালেন,তাঁর জীবনের অন্যতম আক্ষেপ সূর্যকুমার যাদবকে বুঝতে না পারা এবং তাঁর প্রতিভাকে কাজে না লাগাতে পারা।

২০১৪ সালে কেকেআর কিনেছিল সূর্যকে। ২০১৭ সালে তিনি চলে যান মুম্বইয়ে।

এক ওয়েবসাইটে সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, ‘একজন নেতার কাজ হল দলের প্রত্যেকের প্রতিভা খুঁজে বার করা এবং গোটা বিশ্বের সঙ্গে সেটার পরিচয় করানো। যদি সাত বছরের অধিনায়কত্বে আমার কোনও আক্ষেপ থেকে থাকে, তা হলে সেটা হল সূর্যকুমার যাদবকে ঠিক মতো কাজে লাগাতে না পারা।’

কেন পারেননি, সেটাও ব্যাখ্যা করেছেন গম্ভীর। বলেছেন, ‘দলের কম্বিনেশনের জন্যই সেটা পারিনি। তিন নম্বরে একজন ক্রিকেটারকে খেলানো যায়। নেতা হিসাবে প্রথম একাদশে থাকা বাকি ১০টা ক্রিকেটারের কথাও ভাবতে হবে। তিন নম্বরে ও অনেক ভাল খেলতে পারত। কিন্তু আমাদের দলে সাত নম্বরেও ভাল খেলেছে।’

গম্ভীরের সংযোজন, ‘ওকে ছয়ে বা সাতে খেলান বা বসিয়ে রাখুন, সূর্য সব সময় হাসিমুখে থেকেছে এবং দলের হয়ে খেলার জন্য সব সময় তৈরি থেকেছে। তাই ওকে এক সময় সহ-অধিনায়ক করে দিয়েছিলাম।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.