মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাছভাত রান্না করে খাওয়াবেন। এবার এই বিষয় নিয়ে তথাগত রায় মমতাকে নয়া ভোজের পরামর্শ দিয়ে শোরগোল ফেলে দিলেন। মোদীকে মাছভাত খাওয়ানোর সঙ্গে সঙ্গে ফিরহাদকে শুয়োরের মাংস খাওয়ানোর বার্তা তথাগত রায়ের তরফে।
তিনি টুইট করে বলেছেন, “মমতা নাকি মোদীজিকে নিজের রাঁধা মাছভাত খাওয়াতে চান! সাধু প্রস্তাব। কিন্তু তার আগে একবার নিজের অনুচর ফিরহাদ হাকিমকে পর্ক চপ খাইয়ে দেখান না ! এক ঢিলে তিন পাখি মারা হবে ! ধর্মনিরপেক্ষতা জাহির করাও হবে, charity begins at home- দেখানোও হবে, আর চপ শিল্পের গুণগানও হবে ! ” তথাগত রায়ের এই ট্যুইটকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে।







