ফেব্রুয়ারির শেষে বাংলা থেকে প্রায় বিদায়ের পথে শীতের আমেজ। তবে বঙ্গের আবহাওয়ায় চলছে খামখেয়ালি পরিবেশ। শীত যেহেতু শেষের পথে তাই বেলা বাড়তেই অনুভব করা যাচ্ছে রোদের তাপ। তবে সূর্য ডুবতেই বঙ্গবাসী উপভোগ করতে পারছে মনোরম পরিবেশ।
শীতের বিদায়বেলাতে খামখেয়ালি আবহাওয়াতেও হালকা ঠান্ডার মনোরম পরিবেশ উপভোগ করছে বাংলার মানুষ। এমনকি এই খামখেয়ালিপনা আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজায় থাকবে এই পরিস্থিতি। পাশাপাশি এখনো পর্যন্ত কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামী দুদিন ১২ থেকে ১৪ ডিগ্রির তাপমাত্রা ঘোরাফেরা করলেও বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৯ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এমনকি সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও পরবর্তী সময় আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। যার ভোরের দিকে এখনো পর্যন্ত পুরোপুরি মুছে যায়নি শীতের আমেজ। একইসঙ্গে বেলা বাড়তেই থাকছে কিছুটা গরমের তীব্রতা। অন্যদিকে বিকেল হতেই ফিরে আসছে ঠান্ডা মনোরম পরিবেশ।







