তৃণমূল চিটিংবাজ, ওদের একটাও ভোট দেবেন না। ওদের ভিতরে আমার লোক আছে, চার তারিখের পর মজা দেখাবো । এখানকার BDO ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছেন। এখানকার IC এর অনেক পরিবর্তন হয়েছে, আর শাহাজান এর মতো পিঠা ও খাচ্ছেন। আমি দেখেছি অতীত, দেখতে পাচ্ছি ভবিষ্যৎ। ১১ এর আগে যে পুলিশ আমাকে আটকাতো তারা এখন সেলুট করে। বেশি দিন বাকি নাই এই রাজ্যে ও জনতা পার্টি তৈরি হবে। এই রকম একাধিক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের কেশিয়াড়িতে সংকল্প সভা অনুষ্ঠিত হয়। এই সভাতে উপস্থিত ছিলেন প্রার্থী অগ্নিমিত্রা পাল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, মন্ডল প্রেসিডেন্ট সন্দীপ পাল সহ আরো নেতৃবৃন্দ। সাংবাদ মাধ্যমের সামনে শুভেন্দু অধিকারী বলেন, “অভিষেক এর বউ চোর। চাকরি চোর। গোটা বংশ চোর।”







