অফবিট

এক ধাক্কায় দাম কমলো ১০ হাজার টাকা! Xiaomi 12 Pro 5G মিলবে আরো সস্তায়, সঙ্গে একাধিক অফার 

 

গত ২৬শে ফেব্রুয়ারি Xiaomi বিশ্ববাজারে উন্মোচন করেছিল তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Xiaomi 13। এই লাইনআপের অধীনে – Xiaomi 13, Xiaomi 13 Pro ও Xiaomi 13 Lite মডেল তিনটি এসেছে। যার মধ্যে Xiaomi 13 Pro -এর ভারতীয় বিক্রয় মূল্য আজ সংস্থাটি স্বয়ং ঘোষণা করেছে। আগামী কাল থেকে এই ফোনটি পুরো 10000 টাকা কমে যাবে।প্রত্যেক সংস্থা নতুন ডিভাইসের আগমনের পর পূর্বসূরিদের হ্রাসপ্রাপ্ত মূল্যে বিক্রি করে থাকে। আর Xiaomi -ও এই একই পন্থা অনুসরণ করেছে। চলুন Xiaomi 12 Pro ফোনের নতুন দাম জেনে নেওয়া যাক।

 

ভারতের দাম কমলো Xiaomi 12 Pro 5G স্মার্টফোনের

 

শাওমি ১২ প্রো স্মার্টফোনকে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ৬২,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম ৬৬,৯৯৯ টাকা রাখা হয়েছিল। তবে সাম্প্রতিক ফ্লাট ১০,০০০ টাকা মূল্যহ্রাসের পর উক্ত স্টোরেজ বিকল্প দুটিকে যথাক্রমে ৫২,৯৯৯ টাকায় ও ৫৬,৯৯৯ টাকায় পকেটস্থ করা যাবে।

 

আগামী ১লা মার্চ থেকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (mi.com), Mi হোম স্টোর, ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon.in) সহ দেশের সমস্ত অফলাইন রিটেল স্টোরগুলিতে শাওমি ১২ প্রো ৫জি স্মার্টফোনকে নতুন দামে বিক্রি করা হবে।

 

ফিচার ও স্পেসিফিকেশন

 

Xiaomi 12 Pro 5G ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ৬.৭৩ ইঞ্চির WQHD+ (১,৪৪০x৩,২০০ পিক্সেল) স্যামসাং ই৫ অ্যামোলেড LTPO পাঞ্চ-হোল ডিসপ্লে। এই ডিসপ্লে, ১,৫০০ নিট পিক ব্রাইটনেস, ১২০ হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট, ডলবি ভিশন ও HDR10+ টেকনোলজি সাপোর্ট করে। ফাস্ট-পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য শাওমির এই হ্যান্ডসেটটি, অ্যাড্রনো ৭৩০ জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করে। আর স্টোরেজ হিসাবে এতে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি রম বর্তমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.