রাজনীতি

সাগরদিঘিতে তৃণমূলের গো-হার কেন? বিস্ফোরক মুখ্যমন্ত্রী

সাগরদিঘি উপনির্বাচনে ঝড় তুলল বাম-কংগ্রেস। এবার সেই প্রসঙ্গে বিস্ফোরক প্রতিক্রিয়ায় লিপ্ত হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাম-কংগ্রেস জোট অনৈতিক বলে দাবি করলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উবাচ, ‘আমরা ইলেকট্রনিক মেশিন নিয়েও নিশ্চিত নই। আমি মেঘালয়ের মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। ৬ মাস আগে শুরু করেছিলাম। আমরা ১৫ শতাংশ ভোট পড়েছি। এটা আমাদের জাতীয়পার্টির মর্যাদা পেতে সহায়তা করবে। আমরাই প্রধান বিরোধী দল হিসেবে থাকব। এদিকে আমার কিছুটা সংশয় রয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস। আর কংগ্রেস বলে বেড়়িয়েছে আমিও নাকি কংগ্রেসে। কারণ আগে আমি কংগ্রেসে ছিলেন। ত্রিপুরায় ওরা মেজরিটি নয়। এটাও হতে পারে। ওটাও হতে পারে। ওরা অন্যদের কিনতে পারে। এটা তাদের স্বভাব।’

অন্যদিকে, এহেন পরাজয় থেকে শিক্ষা নেওয়ার কথাও জানিয়েছেন নেত্রী। স্থানীয়দের মধ্যে অধিকাংশের মতে, তৃণমূলের হেভিওয়েটরা মাটি আঁকড়ে লড়াই করেছিলেন সাগরদিঘিতে। এখানে ৬০ শতাংশই রয়েছে সংখ্যালঘু ভোট। কংগ্রেসের গড়ও দুর্বল। তৃণমূলের তরফ থেকে বারংবার দাবি করা হয়েছিল উন্নয়নের জোয়ার এসেছে বাংলায়। সব শেষেও ধস নামল। পরাজিত হল ঘাসফুল শিবির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.