রাজনীতি

বিধানসভা থেকে অরাজনৈতিক পঞ্চায়েতের পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর, চর্চার রোল রাজনৈতিকমহলে !

নিজস্ব সংবাদদাতা : বিধানসভা থেকে অরাজনৈতিক পঞ্চায়েতের পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উবাচ,’পঞ্চায়েত অনেকটা ফ্যামিলি ব্যাটেলের মতো হয়ে যায়।একই পরিবার থেকে অনেকে দাঁড়িয়ে যায়। একটা মৃত্যুও খারাপ। আমি এই জন্য অরাজনৈতিক পঞ্চায়েতের পক্ষে’।

উল্লেখ্য,পঞ্চায়েত নিয়ে একের পর এক মামলায় জর্জরিত কলকাতা হাইকোর্ট। ভোটের আগে থেকে শুরু হয়েছিল মামলা, ভোট মিটে যাওয়ার পরও তার বিরাম নেই। অভিযোগ আসছে তো আসছেই। কিছুদিন আগেই হাইকোর্টে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আদালত অবমাননা সংক্রান্ত মামলার শুনানিও ছিল।

অরাজনৈতিক পঞ্চায়েত নির্বাচন করতে গেলে বিল এনে বর্তমান ব্যবস্থা পরিবর্তন করতে হবে। বাংলায় অরাজনৈতিক পঞ্চায়েতের প্রস্তাব প্রথম এসেছিল সাতের দশকে। আটাত্তর সালে প্রফুল্ল সেন প্রতীকহীন নির্বাচনের প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই সময় তাতে রাজি হয়নি বামেরা। এবার কি বর্তমান মুখ্যমন্ত্রীর প্রস্তাব গ্রাহ্য হবে? উঠছে প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.