রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবির কারণ বিশ্লেষণে এবার বৈঠকের ডাক গেরুয়া দলের। আজ উক্ত বৈঠক। উপস্থিত থাকছেন, সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য, সুকান্ত মজুমদার–সহ শীর্ষ নেতৃত্বও, এমনটাই সূত্রের খবর। শুভেন্দু অধিকারীরও থাকার সম্ভাবনা। এছাড়াও দলের বিভিন্ন পদাধিকারীদের বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
চব্বিশের লোকসভা নির্বাচনের পূর্বে উত্তরবঙ্গে বিজেপির এই হাল পদ্মশিবিরের চিন্তা বেশ বাড়াল বলেই মত রাজনৈতিকমহলের একাংশের। যদিও বিজেপি প্রকাশ্যে তা মানতে নারাজ। দলের সাফাই, ‘জনতা আশির্বাদ করেছিল। কিন্তু স্ট্রং রুমে জালিয়াতি। শাসক দল ও প্রশাসনের একাংশ ভোট লুট করেছে। তাই বিজেপি-র এই ফল’।
অন্যদিকে, আগামী মাসে রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এবার সংগঠনের অভ্যন্তরীণ বিষয় খতিয়ে দেখবেন। যা কিছু করার কথা বলে দিয়েছিলেম সেটাও হয়েছে কিনা দেখবেন। কারণ, এই রাজ্যে এসেই তিনি ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা ঠিক করে গিয়েছিলেন লোকসভা নির্বাচনের দরুন।







