রাজনীতি

শপথের পরই অ্যাকশনে বিজয়, প্রথম দিনেই ৫ বড় সিদ্ধান্ত; ফ্রি বিদ্যুৎ, মহিলাদের বাসযাত্রায় বড় ঘোষণা

কথায় বলে, “মর্নিং শোজ দ্য ডে”— তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী Vijay যেন শপথের দিনই সেই বার্তা স্পষ্ট করে দিলেন। রবিবার চেন্নাইয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি সরাসরি সচিবালয়ে পৌঁছে একের পর এক গুরুত্বপূর্ণ ফাইলে সই করেন।
সূত্রের খবর, প্রথম দিনেই পাঁচটি বড় জনকল্যাণমূলক সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন বিজয়। এর মধ্যে সবচেয়ে বড় ঘোষণা— এখন থেকে তামিলনাড়ুর প্রতিটি পরিবার প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির আর্থিক চাপ কমাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে সরকার।
এছাড়াও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের ঘোষণা করা হয়েছে। কর্মজীবী মহিলা ও ছাত্রীদের দৈনন্দিন যাতায়াত আরও সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের।
শুধু তাই নয়, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রকল্প চালুর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলায় ড্রাগবিরোধী বিশেষ ইউনিট গঠনের নির্দেশ দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী।
তবে প্রশাসনিক সিদ্ধান্তের পাশাপাশি রাজনৈতিক ময়দানেও কড়া বার্তা দিয়েছেন বিজয়। তিনি জানিয়েছেন, Dravida Munnetra Kazhagam সরকারের আমলে ২০২১ থেকে ২০২৬ পর্যন্ত রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। তাঁর দাবি, পূর্ববর্তী সরকার প্রায় ১০ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা রেখে গিয়েছে।
রাজনৈতিক মহলের মতে, জনমুখী সিদ্ধান্তের মাধ্যমে শুরুতেই নিজের জনপ্রিয়তা আরও শক্তিশালী করতে চাইছেন নতুন মুখ্যমন্ত্রী। তবে এই বিপুল ভর্তুকির আর্থিক প্রভাব নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.