কিছুদিন আগেই জয়নগরে তৃণমূল কর্মীর খুন নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্য রাজনীতিতে। তার কিছুদিনের মধ্যেই আবার সেই খবর উঠে এলো জগদ্দলে। বাড়ির সামনেই মৃতদেহ পাওয়া গেল ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী ভিকি যাদবকে। তার মৃতদেহ পাওয়া যায় ১২ টি গুলি। তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ভিকি যাদব সাংসদ অর্জুন সিংয়ের ভাইপোর ছায়াসঙ্গী। ১৭ নম্বর ওয়ার্ডের এক সক্রিয় তৃণমূল কর্মী ছিল ও ভিকি। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে ঘটনার দিন সন্ধ্যেবেলা পুরানিতলায় বাড়ির সামনে বসেছিলেন তিনি। তখনই বাইকে করে আসে ৩ জন দুষ্কৃতি। তার ওপর চালানো হয় ১২ রাউন্ড গুলি। তখনই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুকিয়ে পড়ে তৃণমূল কর্মী। কিছুক্ষণ পর তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে। সেই অবস্থাতেই মৃত্যু হয় তৃণমূল কর্মীর। এলাকাবাসী দাবি এই ওয়ার্ডের একজন সক্রিয় তৃণমূল কর্মী ছিল ভিকি যাদব। এলাকাবাসীরা আরো বলেন নির্বাচনে এগিয়ে আসায় এরকম ঘটনা বাড়ছে। তবে পরপর দুই তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যবাসীর মধ্যে।







