ক্রাইমজেলা

পরকীয়ার সম্পর্কে বাধা! দুই বছরের শিশুকন্যাকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে, গ্রেফতার বসিরহাটে

উত্তর ২৪ পরগনার বসিরহাটে দুই বছরের শিশুকন্যার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় শিশুটির মা রিয়া মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, পরকীয়ার সম্পর্কে বাধা হয়ে উঠেছিল নিজের সন্তান, তাই তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসিরহাট থানার তেঘরিয়া নাপ্তিপাড়ার বাসিন্দা অজয় মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। স্ত্রীর পরকীয়া সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত বিবাদ হত। বিষয়টি মেটাতে দুই পরিবারের তরফে একাধিকবার আলোচনা হলেও সমস্যার সমাধান হয়নি।

শনিবার সকালে ঘর থেকে শিশুটির কোনও শব্দ না পেয়ে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। পরে ঘরে ঢুকে তারা শিশুকন্যাকে মৃত অবস্থায় দেখতে পান। সেই সময় ঘরেই উপস্থিত ছিলেন রিয়া। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা জড়ো হন এবং পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্ত মাকে আটক করে, পরে গ্রেফতার করা হয়। শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতের বাবার দাবি, রিয়া দীর্ঘদিন ধরেই অন্য সম্পর্কে জড়িত ছিলেন। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.