রাজ্য

ভারত সেবাশ্রমের ‘মানহানি’র অভিযোগে মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ কার্তিক মহারাজের

কার্তিক-বিতর্কে এবার আইনি চিঠি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠালেন কার্তিক মহারাজ! মুখ্যমন্ত্রীর বক্তব্যে তাঁর ‘মানহানি’ হয়েছে বলেই চিঠিতে উল্লিখিত আছে। কার্তিকের দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনও অর্থ নেই। সম্মানহানির চেষ্টায় তিনি ‘অসত্য’ এবং ‘বিভ্রান্তিকর’ মন্তব্য করেছেন, অভিযোগ এমনই।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, ৪ দিনের মধ্যে ক্ষমা না চাইলে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এও বলা হয়েছে, মমতার মন্তব্যে ভারত সেবাশ্রম সঙ্গের সম্মানহানি ঘটেছে। উল্লেখ্য, শনিবার হুগলির গোঘাটের জনসভা থেকে রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের সাধুদের একাংশের বিরুদ্ধে সরব হন তৃণমূলনেত্রী৷ যা নিয়ে বাকবিতন্ডা অব্যাহত।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে কার্তিক মহারাজের উবাচ, ‘ওই মন্তব্য আমাকে খুব বেদনাহত করেছে। এটা আমার অপমান নয়, ভারত সেবাশ্রম সংঘে দীর্ঘদিনের সেবব্রতী পরম্পরার অপমান।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.