রাজ্য

কালীঘাটে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর, উপস্থিত থাকছেন অভিষেকও

রাজ্যে তৃণমূলের জয়! ২৯টি আসনে জয়লাভ করেছে রাজ্য শাসক দল। লোকসভা নির্বাচনের এই জয়ের পর আজ অর্থাৎ শনিবার নব নির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে কালীঘাটে। বিকেল চারটের সময় হবে মিটিং। উপস্থিত থাকছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, এবার চব্বিশ থেকেই ২০২৬ এর আগে রণকৌশল স্থির করে নিতে তৎপর তৃণমূল শীর্ষ নেতৃত্ব। উক্ত বৈঠকে উঠে আসতে চলেছে জয়ী সাংসদদের লোকসভায় ভূমিকা। বঞ্চনা ইস্যুতে সোচ্চারের ডাক। জনসংযোগে খামতি রাখা না রাখা। এই হল মূল মন্ত্র।

শনিবারের বৈঠক প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, ‘একটা গুরুত্বপূর্ণ নির্বাচনে দল সফল হয়েছে৷ শনিবার এই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন নেত্রী৷ জাতীয় রাজনীতিতে আমাদের ভূমিকা কী হবে সেটা নিয়েও উনি আজ বলবেন। এর পাশাপাশি, আমাদের আগামী দিনে কী রণকৌশল হবে সেটাও বলবেন তিনি৷ ওঁর যা যা মনে হবে সেটাই জানাবেন৷ দলের জেলা কমিটি বা রাজ্য কমিটি যে সব জায়গা থেকে রিপোর্ট আসছে তা খতিয়ে দেখবেন৷ তৃণমূল কংগ্রেস ২৯ আসনে জিতেছে। আবার ১৩ আসনে হেরেছে৷ কিছু হার হয়েছে কমিশনের অবজারভারদের জন্য৷ তবে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে৷’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.