Uncategorizedবিনোদন

চমক’ অভিনেতা প্রকাশ রাজের, তুমুল বিরোধিতার পরও কি বিজেপিতেই যাচ্ছেন তিনি ?*

ইনস্টাগ্রাম প্রোফাইল খুললেই স্পষ্ট বোঝা যাবে, তিনি ঘোর বিজেপি-বিরোধী। ২০১৮ সালের জানুয়ারিতে একটি ইংরেজি চ্যানেলের আয়োজিত অনুষ্ঠানে বলে দিয়েছিলেন, ‘আমি মোদি-বিরোধী, শাহ-বিরোধী-হেগড়ে-বিরোধী।’ সেই দাপুটে অভিনেতা, প্রকাশ রাজ কিনা এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন?

গত কাল বৃহস্পতিবার, সারাদিন এই নিয়ে সরগরম ছিল সোশ্যাল মিডিয়া। যদিও পরে অভিনেতা নিজেই বিষয়টি খোলসা করে দেন।

বিষয়টি যা ঘটেছিল, তা হলো এক ‘এক্স’ ব্যবহারকারীর প্রোফাইল থেকে দাবি করা হয়েছিল, বৃহস্পতিবার বেলা ৩টে নাগাদ বিজেপিতে যোগ দিতে চলেছেন দক্ষিণের এই দাপুটে অভিনেতা। খবর ছড়াতেই তুমুল হইচই শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিজেপি নীতির কট্টর বিরোধী বলে পরিচিত প্রকাশ ; শেষমেশ কিনা সেই দলেই যোগ দেবেন?

পরে নিজের X হ্যান্ডেল থেকে ওই পোস্টটির স্ক্রিনশট দিয়ে ধোঁয়াশা কাটান অভিনেতা নিজেই। কটাক্ষ করে লেখেন, ‘দেখে মনে হচ্ছে, ওরা খুব চেষ্টা করেছিল। তবে বোধহয় বুঝতে পেরেছে যে মতাদর্শগতভাবে এতটাও সমৃদ্ধ নয় যে আমাকে কিনতে পারবে।’

তিনি বিজেপি-বিরোধী, এ কথা স্পষ্ট করে জানাতে কখনও দ্বিধা করেননি দাপুটে অভিনেতা। অতীতেও বার বার তাঁর মুখে শোনা গিয়েছে বিজেপির নীতির সমালোচনা । গত বছরের নভেম্বরে, একটি অলংকার বিপনীর বিরুদ্ধে আর্থিক তছরুপ মামলার তদন্তে তাঁকে ডেকে পাঠায় ইডি। সেই নিয়ে তুমুল শোরগোল পড়ে যায়। প্রকাশ তখন তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘খেলা হবে।’ ২০২১ সালে বঙ্গ বিধানসভায় নির্বাচনের আগে তৃণমূলের এই স্লোগান ধার করে আরও স্পষ্ট করে দিয়েছিলেন নিজের অবস্থান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.