তীব্র দাবদাহে পুড়ছে গোটা দেশ। আর তার মধ্যে শীর্ষস্থানীয় হলো দিল্লি অর্থাৎ দেশের রাজধানী। মাত্রাতিরিক্ত এই গরমে জলের হাহাকার দেখা দিয়েছে দিল্লিতে সাথে সংকট বিদ্যুতেরও।
জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আপ নেত্রী মন্ত্রী অতিশী এবং সংসদ রাঘব চাড্ডা জল এবং বিদ্যুৎ এই উভয় সংকট নিয়েই এবার দেখা করলেন জেল বন্দি মুখ্যমন্ত্রীর সঙ্গে। তারা তিহারে গিয়ে এদিন কেজরিওয়ালের সাথে সাক্ষাৎ করেন। আজ সুপ্রিমো তাদের নির্দেশ দিয়েছেন সমস্যাগুলি যত দ্রুত সম্ভব সমাধানের জন্য বলেও জানা গিয়েছে।
দিল্লির একাধিক অঞ্চলে জলের হাহাকার দেখা দিয়েছে আর এতে হস্তক্ষেপ করতে হয়েছে আদালতকে। দেশের শীর্ষ আদালত হিমাচল প্রদেশের নির্দেশ দিয়েছিল, পরিস্থিতি মোকাবিলায় তারা যেন ১৩৭ ইউজের জল দেয় হরিয়ানাকে। তাহলে সেই জল দিল্লিকে দিতে পারবে হরিয়ানা সরকার। গতকাল হরিয়ানা সরকার আদালতের তরফে জানানো হয়েছে, নির্দেশ অনুসারে অতিরিক্ত জল হরিয়ানাকে এখনও পর্যন্ত দেয়নি হিমাচল সরকার। আর এসবের মাঝেই রাজ্যের মন্ত্রী ও দলের সংসদ দেখা করলেন জেলবন্দী কেজরির সঙ্গে। সাক্ষাতের পর অতিশী বলেন, এই মুহূর্তে আপ সুপ্রিমো দিল্লির বাসিন্দাদের চেয়ে বেশি চিন্তিত নিজের চেয়ে। তিনি সমস্ত তথ্য জিজ্ঞাসা করেছেন জল এবং বিদ্যুৎ সম্পর্কিত। আর জানিয়েছেন যে তিনি দিল্লির জলের সমস্যার কথা জেনেছেন জেলের টিভিতে দেখে। এই সমস্যা সমাধানে কি বার্তা দিলেন দলনেতা? সংবাদমাধ্যমের সামনে অতিশী জানিয়েছেন, কেজরিওয়াল যোগাযোগ করতে বলেছেন সকল আপ বিধায়কের সকল স্তরের মানুষের সঙ্গে। আর তিনি নির্দেশ দিয়েছেন, এলাকার মানুষের জন্য জল সরবরাহের সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণের। জেল সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, আপ মন্ত্রী এবং সংসদপ্রায় আধঘন্টা কথোপকথন করেন অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। এর আগে বুধবার তার সঙ্গে জেলে দেখা করেছেন সুনিতা কেজরিওয়াল এবং ভগবন্ত মান।







