রাজনীতি

ফ্ল্যাটের মহিলারা নয় ,এবার তৃণমূলকে ঝুপড়ির মহিলারাই বাঁচিয়েছেন মন্তব্য : সৌগত রায়

লোকসভা নির্বাচনে রাজ্যে ব্যাপক জয় পেয়েছে তৃণমূল। ২৯টি আসন একাই দখল করেছে ঘাসফুল শিবির। আর তৃণমূলের জয়ের পিছনে অন্যতম কারণ হিসাবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প। একাংশ মহিলাদের বিপুল ভোট তৃণমূলের জয়ের রাস্তা মসৃণ করেছে। এবার সেই একই বুলি শোনা গেল দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়ের গলায়।

একটি অনুষ্ঠান মঞ্চে সৌগতর গলায় শোনা গেল আত্মসমালোচনার সুর। তিনি বললেন, “মহিলারাই আমাদের জিতিয়েছেন। লক্ষ্মীর ভান্ডার যদি না থাকত…যাঁরা বহুতলে থাকেন, অনেক জায়গায় তাঁরা আমাদের ভোট দেয়নি। ঝুপড়ির গরিব মহিলারা যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তাঁরাই আমাদের রক্ষাকর্ত্রী। আমাদের ঢেলে ভোট দিয়েছেন। কিন্তু শহরের একটা অংশ আমাদের ভোট দেননি। মনে রাখতে হবে যাঁরা অবস্থাপন্ন, বড় ফ্ল্যাটে থাকেন তাঁরা ভোট দেননি।” সঙ্গে এও যোগ করে বলেন, “আর সংখ্যালঘুরা আমাদের টেন পার্সেন্ট ভোট দিয়েছেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.