চাকরি

WB Librarian Recruitment : সুসংবাদ! অবশেষে গোটা রাজ্য জুড়ে লাইব্রেরিয়ান নিয়োগ, 738টি পদ; জেনে নিন বিস্তারিত

 

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গে অবশেষে ফের কয়েকশো পদে লাইব্রেরিয়ান নিয়োগ করতে চলেছে। দীর্ঘ 2 বছর পরে ফের একবার লাইব্রেরিয়ান নিয়োগের কথা বিধানসভায় উঠলে তাতে সরকারি সিলমোহর পরে। সবমিলিয়ে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুসংবাদ। দীর্ঘ কয়েক বছর যাবত নিয়োগ বন্ধ থাকায় রাজ্যের সরকারি লাইব্রেরিগুলিতে প্রচুর খালি পদ থাকে আর তাতে দেখা যায় বহু লাইব্রেরি অকেজো হয়ে উঠে। তবে আর দেরি নয়।

 

এদিন বিধানসভার বৈঠকে খোদ রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লাইব্রেরিয়ান নিয়োগের উপর সিলমোহর দেন। দীর্ঘ কয়েক বছর আগে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় বহু চাকরি প্রার্থী চিন্তিত রয়েছে। কিন্তু অবশেষে রাজ্য সরকার সেই নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করলো। অবশেষে বহু চাকরি প্রার্থীর লাইব্রেরিয়ান পদে চাকরি করার সপ্ন পূরণ হবে।

 

এদিন রাজ্যের মূখ্যমন্ত্রী শুধু লাইব্রেরিয়ান পদে নিয়োগের কথা উল্লেখ করেনি তার সঙ্গে বহু দিনের দাবি অর্থাৎ মাদ্রাসায় শিক্ষক নিয়োগের উপর সিলমোহর লাগান। এদিন তিনি বলেন যে, রাজ্যের মাদ্রাসা গুলিতে প্রায় 1700 শূন্য পদ রয়েছে যা অতিশীঘ্রই নিয়োগ করা হবে। বিধানসভার এই ঘোষণা অনেকের জীবনে আশার আলো বাড়িয়ে তোলে।

 

রাজ্যে একের পর এক নিয়োগে হাইকোর্টের হস্তান্তরের মধ্যে বন্ধ রয়েছে বহু নিয়োগ প্রক্রিয়া। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা প্রাথমিক স্তরেও দূর্নীতির শেষ নেই। আর শুধু তাই নয় এদিকে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেও একই ঘটনা লক্ষ্য করা গিয়েছে। তবে আদালতের নির্দেশ মতো সেই দূর্নীতি গ্রস্ত চাকরিজীবিরা চাকরি থেকে পদত্যাগও করেছে।

 

এদিকে তার মধ্যেই রাজ্য সরকারের এমন ঘোষণা চাকরি প্রার্থীদের কাছে আশার আলো তৈরি করেছে। জানানো হয়েছে গোটা রাজ্যে 738 টি পদে লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। ইতিমধ্যে সরকারি মহলে সেই নিয়োগের সিলমোহর পরেছে। যদিও এই নিয়োগ সম্পন্ন হওয়ার কথা ছিল 2021 সালে কিন্তু তা আর হয়নি। বহুদিন প্রতিক্ষার পর অবশেষে সেই নিয়োগ সম্পন্ন হতে চলেছে। তবে নিয়োগ সম্পর্কে এখনো অফিসিয়াল নোটিশ এখনও প্রকাশ করা হয়নি তবে কীভাবে আবেদন গ্রহণ করা হবে তা খুব শীঘ্রই জানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.