রাজ্যে তৃণমূল সরকার আসার পর থেকে বাঙালির বিভিন্ন অনুষ্ঠানে ছুটির ঘোষণা করে থাকে। তবে বাঙালি বারো মাসে ১৩ পার্বন লেগেই থাকে। এরমধ্যে অন্যতম বাঙালি উৎসব হল জামাই ষষ্ঠী। প্রতিবছরের মতো এই বছর ও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ছুটির ঘোষনা করা হল।
বাংলার নতুন বছরের উৎসব শুরু হয় ১লা বৈশাখ থেকে। এরপর জৈষ্ঠ মাসেই বাঙালির প্রিয় উৎসব আসে জামাইষষ্ঠী। যেখানে প্রত্যেকটি জামাই মিষ্টি ও মাছ নিয়ে শ্বশুর বাড়ি যায়। সেখানে জামাইদের মন ভরে যত্ন করে শশুর-শাশুড়িরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর থেকেই যেকোনো উৎসবে গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়। এমনকি বাঙালি উৎসবের মান্যতা অন্য মাত্রায় থাকে। প্রতিবছর জামাই ষষ্ঠী পূর্ণদিবস অথবা অর্ধদিবস ছুটি থাকে রাজ্য সরকারি কর্মীদের জন্য। এবারও তার অন্যথা হল না।
এবারে ১২ জুন পরেছে জামাই ষষ্ঠী। সেই দিন রাজ্য সরকারের কর্মীদের জন্য অর্ধদিবস ছুটির ঘোষণা করা হলো। প্রতি বছর অর্ধদিবস ছুটি থাকলেও শুধুমাত্র ২০২১ সালে পূর্ণদিবস ছুটি দিয়েছিল রাজ্য সরকার। তবে এই বছর আগামী বুধবার জামাইষষ্ঠীর দিন দুপুর ২টোর পর থেকে ছুটি হয়ে যাবে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের।







