অবশেষে আবারো দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার বেশিরভাগ জায়গায় শুরু হল মাঝারি বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি। সকাল থেকে ছিল মেঘলা আকাশ, কখনো দেখা গেছে রোদ্দুরের আলো। কিন্তু বেলা বাড়তেই শুরু হয় হালকা হাওয়া, এরপর নেমে আসে মাঝারি বৃষ্টি। তবে বেশ খানিকটা সময় বাদে অতি ভারী বৃষ্টিতে তা পরিণত হয়। এখনো লাগাতার চলছে বৃষ্টি। যদিও ঝাড়গ্রামের মানুষ তীব্র দাবদহে অতিষ্ঠ হয়ে উঠেছিল, প্রত্যেকেই অপেক্ষায় ছিল একটু বৃষ্টির জন্য, আজ স্বস্তির বৃষ্টি হওয়াতে খুশি ঝাড়গ্রামের মানুষ। যদিও আকাশ যেভাবে মুখ ভার করে রয়েছে, তাতে অনেকটাই বোঝা যাচ্ছে আজ সারাদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
Read Next
October 19, 2026
মহাঅষ্টমীতে বৃষ্টির ভ্রুকুটি উধাও! রোদ ঝলমলে আকাশে ঠাকুর দেখার আনন্দ, কলকাতা-সহ জেলায় জেলায় স্বস্তির পূর্বাভাস
October 7, 2026
পুজোর মুখেই আকাশের মুখ ভার! ফের নিম্নচাপের প্রভাব, টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস বাংলায়
October 6, 2026
পুজোর মুখে ফের বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ কোন কোন জেলায় আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা?
October 3, 2026
পুজোর চারদিন কি বৃষ্টিতে ভিজবে বাংলা? অক্টোবরের আকাশ নিয়ে কী জানাল হাওয়া অফিস
October 2, 2026
পুজোর আগে ফের বৃষ্টির ভ্রুকুটি! ভিজতে পারে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কবে কমবে বৃষ্টি?
September 26, 2026
দুপুরের পর স্বস্তি কলকাতায়, কমবে বৃষ্টি! ফের নামবে কি? নিম্নচাপের প্রভাব কাটতেই বদলাবে আবহাওয়া
Related Articles
Check Also
Close







