রাজনীতি

তিনদিনের দিল্লি সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী, মোদীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা

আগামী সপ্তাহে দিল্লি যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনদিনের জন্য দিল্লি সফরে যেতে পারেন তিনি।

সূত্র মাফিক, আগামী ২৭ জুলাই নীতি আয়োগের বৈঠক বর্তমান। উক্ত বৈঠকে যোগ দিতেই সম্ভবত দিল্লি সফরে যাচ্ছেন প্রশাসনিক বৈঠক।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর এই প্রথম মুখ্যমন্ত্রীর দিল্লি সফর। তবে নীতি আয়োগের বৈঠকের বাইরেও আলাদা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, লোকসভা ভোটে বিরোধী জোটের সুফলের পরবর্তীতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন তৃণমূল সুপ্রিমো।

বিশেষভাবে উল্লেখ্য, সংসদে বাজেট পেশের তারিখ ২৩ জুলাই। আর ২৭ তারিখ হতে চলেছে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক। আপাতত যা স্থির হয়েছে, ২৫ জুলাই সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতে পারেন দিল্লিতে। ২৬ তারিখ সংসদে যাবেন মমতা। সেখানে ‘ইন্ডিয়া’ মঞ্চের নেতাদের সঙ্গে তাঁর দেখা করার কথা। তবে সেই বৈঠকগুলো এখনও চূড়ান্ত হয়নি। মুখ্যমন্ত্রীর কলকাতা ফেরার কথা ২৮ তারিখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.