রাজনীতি

জোট কি শেষ ভরসা? সুর নরম কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

ইন্ডিয়া জোটের অন্যতম কারিগর নীতিশ কুমারের বিজেপিতে যোগ দানের পর। ভারতীয় জাতীয় কংগ্রেস,এর শীর্ষ নেতৃত্ব।
যেকোনো মূল্যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এর সাথে জোট করতে চায়?রাহুল গান্ধীর ভারতজড়ো ন্যায়যাত্রা পচিমবঙ্গে শুরু হওয়ার পর থেকে কংগ্রেস এর একাধিক শীর্ষ নেতৃত্ব কংগ্রেস এর সাথে তৃণমূল কংগ্রেস এর বিশেষ করে মমতা ব্যানার্জির
সাথে গান্ধী পরিবারের সুসম্পর্কের কথা তাঁদের বক্তব্যে বার বার বলে আসছিলেন। বিশেষ করে মমতা ব্যানার্জির সাথে সোনিয়া গান্ধীর সুসম্পর্কের কথাও ব্যাক্ত করেছিলেন।

কিন্তু পশ্চিমবঙ্গের শাসক দলের প্রধান সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন।
যে তিনি আসন্ন 2024এর লোকসভা নির্বাচনে তার দল তৃণমূল কংগ্রেস একাই লড়বে এবং জিতবে। এর জন্য কারোর সাথে জোটের প্রয়োজন নেই। এর এদিকে এর মধ্যেই মঙ্গলবার জোট নিয়ে বিশেষ করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে নিজের সুর নরম করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তিনি বহরমপুরে গিয়ে এক বক্তৃতায় বলেছেন যে সামনের লোকসভা ভোটে তার দল কংগ্রেস কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে জোট করে ভোটে লড়বে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। আর এই প্রক্রিয়ার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত না।বিজেপিকে হারাতে লড়বো ঠিক যেমন তৃণমূল কে হারিয়েছি কংগ্রেস যেমন লড়তে বলবে ঠিক তেমন একক ভাবে লড়বো। প্রসঙ্গত তৃণমূলের সঙ্গে জোট নিয়ে বিরূপ মন্তব্য করাই। মঙ্গলবার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ন কবির বেনজির, ভাবে আক্রমণ করলেন। অধীররঞ্জন চৌধুরীকে তিনি বলেন “অধীরচৌধুরী পাগলামো করছে ” উনি লোকসভায় কংগ্রেস দলনেতা।পাশাপাশি তিনি কংগ্রেস ওয়ারকিংকমিটির সদস্য। এই কমিটির বাকি সদস্যেরা যে ভাষায় মমতা ব্যানার্জী প্রতি কথা বলে।কিন্তু অধীর বাবু ঠিক তার উল্টো ভাষায় কথা বলে। উনি মমতা ব্যানার্জী কে চ্যালেঞ্জ করেছে বহরমপুর লড়ার জন্য।

অন্যদিকে ‘‌ভারত জোড়ো ন্যায় যাত্রা’‌ কর্মসূচিতে রাহুল গান্ধীকে বহরমপুর স্টেডিয়াম না দেওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে।. তার জবাবে হুমায়ুন কবীর বলেন, ‘‌কংগ্রেস দল চাইলে ১ ফেব্রুয়ারি রাতের পর বহরমপুর স্টেডিয়াম ব্যবহার করতে পারে।. আর এদিকে অধীরবাবু বলেছে যে রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রা তে এ রাজ্যের সরকার কোনো ভাবেই সাহায্য করছে না।রাহুল সম্পর্কে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কু-মন্তব্যের জবাবে তিনি বলেন? “অধীর বলেন কুকুর ,ছাগল, বিড়াল কোথায় কি বলে বেড়ালো তার জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না”। দলের লোক এ বিষয়ে মামলা করেছে।আর দলের শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নেবে। তার দলের প্রতি তার বিশ্বাস আছে।.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.