বিনোদন

সম্প্রতি মুক্তি পাবে রজনীকান্তের নতুন সিনেমা, ছবি শেয়ার করে কি লিখলেন জানেন?

দক্ষিণ ভারতের একজন নামিদামি অভিনেতা হলেন রজনীকান্ত। একের পর এক হিট ছবি দিয়ে তিনি আপামর ভারতবাসীর মন জয় করেছেন। বিগত পাঁচ দশক ধরে সমান তালে তিনি তামিলের পাশাপাশি হিন্দি সিনেমাতেও চুটিয়ে কাজ করেছেন।

খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে রজনীকান্তের নতুন ছবি ‘থালাইভার ১৭০’। এই ছবির সেটের একটি ছবি কাল তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। পাশে ছিলেন অমিতাভ বচ্চন। এই ছবির ক্যাপশনে তিনি বিগ বি কে ‘ মেন্টর ‘ বলে সম্বোধন করেছেন। আর লিখেছেন, ” প্রায় ৩০ বছর পর আমি আবার আমার মেন্টরের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। এই জন্য আমি ভীষন আনন্দিত। অসংখ্য ধন্যবাদ ছবির পরিচালক টি জে জ্ঞানাবেলকে।

একটা অভিনেতার প্রতি অন্য এক অভিনেতার এমন বিনয় আর শ্রদ্ধা দেখে ভক্তরা অভিভূত। রজনীকান্তের এই পোস্টটি দেখে নানারকম মন্তব্য করেছেন অনুগামীরা। অনেকে বলেছেন, ” রজনীকান্ত এখনও আগের মতই রয়ে গেছে। উনি সকলকেই সম্মান দিতে জানেন।” এখন এটাই দেখার দর্শকদের কতটা চমকিত করে রজনীকান্তের নতুন সিনেমা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.