রাজ্য

আদালত চলে বিজেপির নির্দেশে! বিস্ফোরক মন্তব্য মমতার

এদিন সাংবাদিক সম্মেলন থেকে সরাসরি অভিযোগ করে মমতা বলেন নিম্ন আদালতে বিজেপি অফিস থেকে নির্দেশ আসে। বিচারব্যবস্থার উপর চাপ তৈরি করে পদ্ম শিবির এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা গুলির প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে সোচ্চার নিয়ে হন তিনি।

বিচারবিভাগের প্রতি সম্মান জানিয়ে বিচারব্যবস্থার একাংশ বিজেপির নিয়ন্ত্রণের থাকে বলে অভিযোগ আনেন তৃণমূল সুপ্রিমোর।

মমতার কথায়, “বিচারবিভাগকে সম্মান করি। সুপ্রিম কোর্ট নিয়ে কিছু বলব না। কিন্তু লোয়ার কোর্ট (নিম্ন আদালত), সেখানে বিজেপির সদর দপ্তর থেকে নির্দেশ আসছে। সেখান থেকে ড্রাফটিং আসে। আর বললেই বিজেপি বলে, ‘আমরা তো কিছু করিনি। আদালত বলেছে’।” তিনি আরও দাবি করেন, “ওদের কথা না শুনলে সরিয়ে দেবে। চিফ জাস্টিস (প্রধান বিচারপতি) হতে চাইলে ৭৫ দিন নষ্ট করে দেবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.