সম্প্রতি জন্মদিন উজ্জাপণ করেছেন বলিউডের অন্যতম অভিনেত্রী মালাইকা আরোরা। টেবিলে কেক রেখে কাঁচের জানালা দিয়ে আকাশের দিকে চেয়ে ছবি তুলেছেন। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন লম্বা তিন প্যারা ক্যাপশন সমেত। নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
গ্ল্যামারেস এই তারকার ৪৮ তম জন্মদিনে সকলেই তাকে শুভেচ্ছা জানিয়েছে। উইশ করতে ভোলেননি অর্জুন কাপুরও। বেশ কিছুদিন আগেই মালাইকা – অর্জুন জুটির বিচ্ছেদের খবর ভেসে আসছিল। এদিন তিনি সব ধোঁয়াশা দূর করে দিলেন।
বছরের মাঝামাঝি সময়ে যখন তাদের জল্পনা তুঙ্গে তখন একদিন অর্জুন আর মালাইকা ডেটে গিয়েছিলেন। তাদের একসঙ্গে ক্যামেরাবন্দি করা হয়েছিল। তারপর থেকে তাদের আর একসঙ্গে দেখা যায়নি। বিচ্ছেদ প্রসঙ্গে জিজ্ঞাসা করায় তিনি বলেন, ” আমি আমার ব্যাক্তিগত জীবন নিয়ে কথা বলতে এখন প্রস্তুত নই। এই বিষয়ে আর কিছু সাফাই দিতে চাই না। যা হয় নিশ্চয়ই কোনো ভালোর জন্যই হয়।” তার এই বক্তব্যতেও প্রশ্ন উঠে আসে যে তাহলে কি সত্যিই তাদের এত বছরের সম্পর্ক শেষ?







