দেশ

বেঙ্গালুরু-বারাণসী বিমানে চরম নাটক, ককপিটে ঝাঁপালেন যাত্রী

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express) বেঙ্গালুরু-বারাণসী IX-1086 বিমানে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। মাঝ আকাশেই এক যাত্রী হঠাৎ ককপিটে প্রবেশের চেষ্টা করেন। বিমানের দরজায় ধাক্কাধাক্কি শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী ও ক্রুদের মধ্যে।

পাইলট-ইন-কমান্ড এবং সহ-চালক দ্রুত পদক্ষেপ করে ওই যাত্রীর চেষ্টা ব্যর্থ করেন। অন্য ক্রুরাও মিলে তাঁকে আটক করে রাখেন, যতক্ষণ না বিমান বারাণসীর রানওয়েতে অবতরণ করে। অবশেষে বিমান মাটি ছোঁয়ার পরই সিআইএসএফ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঠিক কী কারণে ওই ব্যক্তি ককপিটে ঢোকার চেষ্টা করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। কেউ কেউ মনে করছেন, হয়তো তিনি ভুল করে শৌচাগারের পরিবর্তে ককপিটের দরজায় চলে গিয়েছিলেন। তবে এই ব্যাখ্যা পুরোপুরি নিশ্চিত নয়। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।

কোম্পানির মুখপাত্রের বক্তব্য, যাত্রীদের সুরক্ষা বিঘ্নিত না হয়, তার জন্য আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, এর ঠিক একদিন আগে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বেঙ্গালুরু-গ্বালিয়র বিমান অবতরণের সময় সমস্যায় পড়েছিল। প্রথম চেষ্টায় রানওয়েতে নামতে না পেরে দ্বিতীয়বারে ১৬০ যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ করে বিমানটি। টানা দুই দিনে দুই ঘটনার জেরে যাত্রীদের মধ্যে স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.