মাস ঘুরতেই বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফিরলো। দলের ব্যাটিং যখন সমস্যায় পরে বোলিং ইউনিটের দায়িত্ব বাড়ে। আর এই গুরু দায়িত্ব কীভাবে পালন করতে হয়, টিম ইন্ডিয়া তা আরোও একবার দেখিয়ে দিলো। পাল্লেকেলেতে তৃতীয় টি ২০ ম্যাচটি জিততে মরিয়া শ্রীলঙ্কা শেষ ২৮ বলে ২৮ রান তুলতে ব্যার্থ হলো। ম্যাচ গড়ালো সুপার ওভারে। কার্যত হারা ম্যাচ জয় অধিনায়ক সূর্যকুমারের ভারতের।
তৃতীয় কুড়ি বিশের ম্যাচটি ছিল স্পিনিং ট্রানিং ট্র্যাকে। এই ম্যাচে হার্দিক, আর্শদীপ, অক্ষর প্যাটেল ও পান্থকে বিশ্রাম দেওয়া হয়। প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে মহেশ থিকশানার বলে সাজঘরে ফেরেন ছন্দে থাকা তরুণ যশস্বী জয়সওয়াল। এরপর ভারতীয় ব্যাটিং অর্ডারে ধস নামে। যদিও উইকেটের একদিকটা বেশ ভালই সামলে রেখেছিলেন শুভমান গিল। গত ম্যাচে সুযোগ পাওয়া সঞ্জু স্যামসন এই ম্যাচেও ব্যার্থ। ইনিংসের নবম ওভারে ভারতের পাঁচটি উইকেট পরে যায়। এরপর রিয়ান পরাগ ২৬ (১৮) ও গিলের ৩৯ (৩৭) যুগলবন্দীতে স্কোর একশোর গন্ডি পেরোয়। পাশাপাশি ওয়াশিংটন সুন্দরের ২৫ (১৮) ক্যামিয়র দরুন ভারতের স্কোর পৌঁছয় ১৩৭ রানে।
শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো করে। ফর্মে থাকা পাথুম নিশঙ্কা ও মেন্ডিস ওপেনিং জুটিতে ৫৮ রান যোগ করে। এরপর পেরেরা ৪৬ (৩৪), তাদের যোগ্য সঙ্গ দিলেও মিডিল অর্ডার ফের ব্যার্থ। ১৫ ওভার পর হাতে ৯ উইকেট থাকলেও শেষ ২৮ বলে ২৮ করতে ব্যার্থ হয়। এই ম্যাচে সুযোগ পাওয়া সুন্দর যেনো ব্যাটে আর বলে জ্বলে ওঠেন। চার ওভারে ২৩ রান দিয়ে দুটি উইকেট নেন। রবি বিষ্ণ এম্যাচেও অনবদ্য পারফরম্যান্স দেন। তুলে নেন প্রতিপক্ষ ওপেনারের উইকেটদ্বয়। তবে এই ম্যাচে কোচ গম্ভীরের প্ল্যান সফল বলা যায়। রিঙ্কু-সূর্যর স্পিন সহায়ক বাইশ গজে অসাধারণ বোলিং। দুজনেই নিয়মিত বোলিং করেন না। তবে তাদের খেলতে গিয়ে শ্রীলঙ্কার মিডিল অর্ডারকে সমস্যায় পড়তে হয়। রিঙ্কু সিং নেন ২টি উইকেট। ব্যাটে না রান পেলেও এদিন ক্যাপ্টেন স্কাই বোলিংয়ে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।
ম্যাচ সুপার ওভারে গড়ালে লঙ্কান ব্যাটারদের দুরমুশ করে দেন ওয়াশিংটন সুন্দর। তিন বলে দুটি উইকেট নিয়ে মাত্র দুই রান দেন। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই চার মেরে ম্যাচ জিতিয়ে দেন ইনফর্ম সার্যকুমার যাদব। ম্যাচের সেরা হন ওয়াশিংটন সুন্দর। আর সিরিজ সেরার তকমা পান অধিনায়ক সূর্য। সিরিজের তিনটি ম্যাচ জিতে কার্যত টিম মেন ইন ব্লু প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে দিলো।







